×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-১০
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একনেকে ৭ প্রকল্প অনুমোদন

 হযরত শহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৯ হাজার ২৪১ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩১৫ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ৪ হাজার ৯২৬ কোটি ২৪ হাজার টাকা খরচ করা হবে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি বলেন, বিমানবন্দর প্রকল্পটি ২০১৬ সাল থেকে ২০২২ সালে বাস্তবায়নের কথা ছিল। সেটি না হওয়ায় এখন ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। এখন ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানোয় মূল ব্যয় দাড়াচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। আজ মোট অনুমোদিত প্রকল্প ব্যয়ে এ প্রকল্পের বাড়তি টাকার অংক যুক্ত করা হয়েছে।পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজাইন পরিবর্তন হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে। অর্থ্যাৎ আগে ভিভিআইপি টার্মিনাল আলাদা করার কথা ছিল। এখন সেটি এক সাথেই হবে। বিমান বন্দরের মূল ভবনের সাথেই এটি থাকবে।তিনি বলেন, আমদানি-রফতানি কার্গো হ্যান্ডেলিং আগের ডিজাইনে এক সঙ্গে ছিল। নতুন ডিজাইনে এ দুটি আলাদা স্থানে হবে। প্রধানমন্ত্রীর অনুশাসন প্রসঙ্গে তিনি বলেন, পুরনো রাস্তা সংস্কার এবং আন্তঃজেলা সড়ক চার লেন করার প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে-পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৯ কোটি ৮৭ লাখ টাকা। কক্সবাজার জেলার রামু- ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬৬ কোটি ১৭ লাখ টাকা। ঢাকার কেরাণীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী- দাশুরিয়া জাতীয় মহাসড়ক এর কুষ্টিয়া শহরাংশ ৪লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৭৪ কোটি টাকা। নাগেশ^রী-কাশিপুর-ফুলবাড়ী-কুলাঘাট-লালমনিরহাট জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯৯ কোটি ৩৫ লাখ টাকা। ঢাকা, মাদারিপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮৮ কোটি ৫৮ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat