×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১০
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নিতে হবে : ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কেন্দ্রস্থল মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নিতে হবে।তিনি আজ মঙ্গলবার মহাখালী বাস টার্মিনালে বাস মালিক শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, রাজধানীতে আন্তঃজেলা বাস চলাচল করলে যানজট সৃষ্টি হয়। মানুষের ভোগান্তি বাড়ে। তাছাড়া মূল সড়কে বাস পার্কিং করার কারণে যানজট আরো বেড়ে যায়। নতুন বাস টার্মিনাল মহাখালী বাস ট্রার্মিনালের সামনের প্রধান সড়কে কোনো বাস দাঁড় না করাতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।মেয়র বলেন, “পাঠ্যপুস্তকে গরুর রচনার পরিবর্তে নিরপদ সড়ক, ট্রাফিক আইন ইত্যাদি অন্তর্ভূক্ত করা প্রয়োজন।”তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরলে আমাদের মোট জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে। প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত বাস র‌্যাশনালাইজেশনের কাজও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
নতুন আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণে সিটি কর্পোরেশন সহায়তা করবে এ কথা জানিয়ে মেয়র বলেন, শহরের মাঝে এমন আন্তজেলা বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত ভুল ছিল। সিটি কর্পোরেশন থেকে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণে নতুন জায়গার সন্ধান করা হবে।বাস মালিকদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘আপনারাও জায়গা দেখুন। কোথাও পেলে আমাকে জানাবেন। আমি আপনাদের সঙ্গে যাব’। আতিকুল ইসলাম মহাখালী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ফুটপাত মেরামত করে দেয়ার আশ্বাস দিয়ে বলেন, “ফুটপাত রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাস মালিক শ্রমিকদেরও নিতে হবে।মতবিনিময় সভায় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল¬াহ বলেন, গাড়ি চালকের স্বল্পতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। চালক তৈরিতে কখনো কাজ করা হয় না। যেভাবে গার্মেন্টস বা ট্যানারির মতো অন্য খাতে করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তিন লাখ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে।সভায় সভাপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেন, শফিউল্ল¬াহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat