×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দেশের সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (বিএসজে) একটি প্রতিনিধি দল সংগঠনের সভাপতি অভিনেত্রী তারানা হালিমের নেতৃত্বে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান সূচক হচ্ছে শিল্প ও সংস্কৃতি। সমাজের অনিয়ম, নিপীড়ন ও নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।’রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, তারা (সাংস্কৃতিক ব্যক্তিত্বরা) আগামীতে বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসস’কে জানান, সাক্ষাতকালে বিএসজের প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।রাষ্ট্রপতিকে পথ নাটক ও ইস্যুভিত্তিক নাটক এবং অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএসজের ভূমিকাসহ জোটের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড সর্ম্পকেও অবহিত করা হয়।আবদুলল হামিদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যক্রমের প্রশংসা করেন।এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat