×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১৩
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াত চক্রান্তের পথ বেছে নিয়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারকে ব্যর্থ করতে চক্রান্তের পথ বেছে নিয়েছে।চক্রান্ত মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে ব্যর্থ করতে নানামুখী তৎপরতা শুরু করছে বিএনপি-জামায়াত।
ওবায়দুল কাদের আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কাশেম।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপাকে ফেলার জন্য বিএনপি দ্রব্যমূল্যের ওপর ভর করেছে। দ্রব্যমুল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বিভিন্ন সিন্ডিকেটের সাথে তাদের যোগসাজস রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কিছু কিছু বিষয় আমরা জেনেছি বিরোধী দল থেকে উস্কানি দেয়া হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি করতে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে ভারত সফরে নাও যেতে পারেন। তবে তাঁরা পরবর্তীতে যাবেন।সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, গঠনমুলক বন্ধুত্ব রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল উদাহরন হচ্ছে বাংলাদেশ। সংখ্যালগুদের ওপর হামলা আসলে কোনো দলীয় পরিচয়ে হয় না। দুর্বৃত্তদের কোনো দল নেই।তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বোঝায় সেটির দগদগে চিত্র দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর যে বর্বরতা হয়েছে তার সঙ্গে। সেটি কেবল ‘৭১-এর বর্বতার সঙ্গে তুলনা করা চলে।এ সময় যুক্তরাজ্যের পার্লামেন্টরী নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক হ্যাট্রিক বিজয় অর্জন করায় শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম বাঙালি হিসেবে বিট্রিশ পার্লামেন্টে লেবার পার্টির হয়ে নির্বাচিত হওয়ায় তাদেরও অভিনন্দন জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat