×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১৫
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দালালদের সহায়তায় কিছু লোক অবৈধভাবে ভারত থেকে এদেশে আসছেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রতিবেশী দেশের পুশব্যাকের কথা নাকচ করে দিয়ে বলেছেন, অর্থনেতিক কারণে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি এদেশে প্রবেশ করেন, তাহলে আমরা তাদের ফেরত পাঠাব।
মন্ত্রী বলেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না, তবে জীবিকার সন্ধানে তাদের কিছু নাগরিক দালালদের সহায়তায় এদেশে প্রবেশ করছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাঁদের তালিকা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, আমরা তাদের (বাংলাদেশি নাগরিক) ঢুকতে দেবো, কেননা নিজের দেশে প্রবেশ করার অধিকার তাদের আছে।
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং কোনোভাবেই এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশস্ত করেছে।আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।’নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের আগে ‘ব্যস্ত সময়সূচি’ থাকা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব দেশে না থাকাও তাকে তার পরিকল্পিত ভারত সফর বাতিল করতে বাধ্য করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat