×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-১৫
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ফ্যান ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ১০ জনের প্রাণহানি

গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকান্ডে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মো. জাকারিয়া খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকার রোজা হাইটেক লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় আগুন নির্বাপন করে।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হলে কর্মচারীরা ছুটাছুটি শুরু করেন। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট অথবা ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ও উর্ধŸতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat