×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-১৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা সচিবের সাথে বিভিন্ন দেশের সফররত প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

ভারত, শ্রীলংকা, নেপাল এবং মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি প্রতিনিধিদল আজ ঢাকার শের-ই-বাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
এসময় তারা তাঁদের স্ব স্ব দলনেতাসহ প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া‘র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্ত: বাহিনী জনসংযোগ পরিদদপ্তরের ( আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , প্রতি বছরের ন্যায় এ বছরও যুব বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বজয় দিবস উদযাপন উপলক্ষে ভারত, শ্রীলংকা, নেপাল এবং মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, উপ-পরিচালক, অন্যান্য অফিসার ও ক্যাডেট সমন্বয়ে ১২ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।সফরের অংশ হিসাবে প্রতিনিধি দল আজ ঢাকার শের-ই-বাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং তারা তাঁদের স্ব স্ব দলনেতাসহ প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় প্রতিরক্ষা সচিব তাঁর বক্তব্যে বলেন,‘ বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনে বিদেশি অতিথিদের সঙ্গে পাওয়া আমাদের সৌভাগ্য। যদিও প্রতিবেশী দেশসমূহের এনসিসি অবস্থানগতভাবে পাহাড়/নদী/সমুদ্রের মাধ্যমে পৃথকীকৃত কিন্তু প্রকৃতপক্ষে এসকল জাতীয় প্রতিষ্ঠান সবগুলোই একই লক্ষ্যে আবদ্ধ।’তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে। সরকার এ বর্ষকে ‘মুজিব বর্ষ’ হিসাবে ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সকল মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে। এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের পাশাপাশি বিএনসিসিও তাঁদের কর্মসূচি যথাযথভাবে সম্পাদন করবে।প্রতিরক্ষা সচিব আরো উল্লেখ করেন, এ সফর বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল এবং মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর ক্যাডেটদের মধ্যে পারষ্পরিক জ্ঞান বৃদ্ধি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে তিনি মত প্রকাশ করেন। এ ধরনের সফর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে এবং সকলেই এ থেকে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এসময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খানসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সফররত প্রতিনিধি দলটি তাঁদের দলনেতা ভারতীয় এনসিসি’র মহাপরিচালক লেঃ জেনারেল রাজিভ চোপড়া, এভিএসএম, নেপালের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাম রানা, শ্রীলংকার উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এইচ এল গুরুগে এবং মালদ্বীপের ক্যাপ্টেন রিফান আলী ওয়াহীদের নেতৃত্বে ১২ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসেন। সফরশেষে প্রতিনিধি দল আগামী ২৫ ডিসেম্বর ২০১৯ ঢাকা ত্যাগ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat