×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৪
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীদের জন্য উপজেলাভিত্তিক চাকরি মেলা আয়োজন করতে স্থায়ী কমিটির সুপারিশ

জনশক্তি প্রেরণের কার্যক্রমে আরো সচেতনতা বাড়াতে শুধু নারীদের জন্য উপজেলাভিত্তিক চাকরি মেলা আয়োজনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. সাদেক খান অংশগ্রহণ করেন।বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ১৯৯২ সালে। ২০১৮ সালে ৬ হাজার ৬০৮ জন এবং এ বছরের নভেম্বর পর্যন্ত ৬ হাজার ৯৩২ জন কর্মী বাংলাদেশ থেকে মরিশাসে গেছেন। ১৯৯২ থেকে ২০১৯ এর নভেম্বর মাস পর্যন্ত মরিশাসে গমনকারী মোট বাংলাদেশি কর্মীর সংখ্যা ৬৮ হাজার ৮৩২ জন। বাংলাদেশি কর্মীদের স্বার্থরক্ষা এবং সুষ্ঠু নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় মরিশাসে কর্মী নিয়োগের বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বিগত ৬ষ্ঠ বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি, মরিশাস ও সিসেল-এ জনশক্তি প্রেরণের সর্বশেষ পরিস্থিতি, বিদেশে জনশক্তি প্রেরণের লক্ষ্যে অভিবাসন খরচ নির্ধারণ এবং বাস্তবায়নকল্পে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ল সচিব মো. সেলিম রেজাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat