×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৪
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিইসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

আগামী ৩১ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হক বাসসকে জানান, ওই দিন মঙ্গলবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুটো সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রদান করা হবে।
পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত জানানো হবে।পাশাপাশি একই দিন ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।চলতি বছরের ২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় এবং ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat