×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে ১৩ জনের প্রাণহানি

হন্ডুরাসে মঙ্গবার থেকে বুধবার সকাল পর্যন্ত বড়দিন উদযাপনকালে কমপক্ষে ১৩ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার।
সড়ক ও পরিবহন ব্যবস্থার জাতীয় পরিদপ্তরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের বলেন, যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৮ জনের প্রাণহানির কারণ সড়ক দুর্ঘটনা।
বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ ও শান্তা বারবারা এলাকায়। কর্তৃপক্ষ আরো জানায়, ২৪ ডিসেম্বর রাতে ৮ ব্যক্তি আতশবাজি সংক্রান্ত জখমের শিকার হয়।
পুলিশ রিপোর্টে জানা গেছে, একই সময়ে, বিভিন্ন অপরাধের জন্য ২৭৫ ব্যক্তিকে এবং ৪০টি যানবাহন আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat