×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানি বিষয়ক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানি বিষয়ক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৩তম বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন। ‘নিউয়ার এপ্রোসেস ইন মাইক্রোবায়োলজি : ফুড, হেলথ এন্ড এনার্জি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগ এবং বিএসএম যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএম-এর সভাপতি অধ্যাপক ড. এম এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান বক্তব্য রাখেন।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানী বিষয়ক অণুজীব বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও আমাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি অণুজীব বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা চালু করতে হবে।উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া ও কানাডার শিক্ষক ও গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat