×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিসিটিভির’র ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের খুঁজে বের করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে ডাকসুর ভিপি (ভাইস-প্রেসিডেন্ট) নুরুল হক নুরের ওপর হামলা সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে।তিনি আজ রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কামাল বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ডাকসু ভিপি’র ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেভাজনদের চিহ্নিত করা হবে।তিনি বলেন, হামলাকারীরা পালাতে পারবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের সকল ধরনের অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কামাল বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। আমাদের সন্তানদের এবং তাদের নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন হতে হবে।সরকারের অভাবনীয় উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাদেক খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat