×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-২৮
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপার নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু

জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শনিবার সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিল হচ্ছে। এর আগে ৮টি কাউন্সিলই হয়েছে এরশাদের জীবদ্দশায় এবং তার উপস্থিতিতে। এর আগে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রেসিডিয়ামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলে উপস্থাপনের জন্য পার্টির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভরায় সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেন। এই উপ-কমিটিতে অপর ২জন সদস্য ছিলেন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া।

সংশোধনী প্রস্তাবের উপর বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি প্রমুখ।

সভায় উথ্থাপিত সংশোধনী প্রস্তাবটি সম্মেলনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়। জাতীয় সম্মেলনে পাশ হলে সংশোধনী প্রস্তাব জাতীয় পার্টির গঠনতন্ত্রে অন্তুর্ভূক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat