×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-১২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ছেড়ে দিলো ইরান

আটকের কয়েক ঘণ্টা পরেই সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে আটক যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে ছেড়ে দিয়েছে ইরান পুলিশ । ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় শনিবার ইরান সরকারের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। আর এই আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে ইরান গ্রেফতার করেছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি । বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারি আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে ইরানস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে একটি সেলুন থেকে আটক করে পুলিশ। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতারের পর টুইটারে একটি ছবিও প্রকাশ করেছিল ইরানের সংবাদমাধ্যম ইতেমাদ।প্রসঙ্গত, ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। যদিও ইরান সরকার ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনাকে মানবিক ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছে।এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মর্মান্তিক বিমান দুর্ঘটনার সঠিক কারণ বের করার জন্য তদন্তের আহ্বান জানিয়েছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat