×
ব্রেকিং নিউজ :
কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ ইরানে মার্কিন পদক্ষেপের আহ্বান রেজা পাহলভির ভারত-পাকিস্তান ম্যাচ:কলম্বোতে টিকিট কালোবাজারিদের আধিপত্য ঋতুরাজ বসন্তের আগমনে বুবলীর বাসন্তী ভালোবাসা
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য

দেশের ৩শ’ নির্বাচনী এলাকার সংসদ সদস্যের সঙ্গে সমান সংখ্যক শিশু সাক্ষাৎ করে তাদের দাবি, উদ্বেগ ও প্রত্যাশার কথা জানিয়েছে।আজ প্রজন্ম সংসদ ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় অধিবেশনে নির্বাচিত সংসদ সদস্যদের মুখোমুখি হয়ে তারা নানা বিষয়ে আলোচনা করেন।
একটি ছায়া সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকারের সামনে শিশুরা শিশুবিয়ে, শিশুশ্রম, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি,জলবায়ু পরিবর্তন, শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ ১৫টি বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিশুদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর কথাও তুলে ধরা হয়।এসময় ডেপুটি স্পিকার এবং শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে এবং শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকু বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে অংশগ্রহণ করেন। এছাড়াও অন্যদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কোঅপারেশন মাউরেজিও চান এবং ইউনিসেফ, বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ভীরা মেনডনকা এই আয়োজনে অংশগ্রহণ করেন।ভীরা মেনডনকা বলেন, আমরা এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। কারণ এটি সংসদ সদস্যদের জন্য তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার শিশু এবং তরুণদের মতামত, আগ্রহ ও উদ্বেগ সরাসরি শুনতে একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৬ লাখ কিশোর-কিশোরী এই উদ্যোগে যোগদান করেছে,যেখানে সংসদীয় নির্বাচনী এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে ৩০০টি গ্রুপ গঠন করা হয়।জাতীয় অধিবেশনের জন্য সাক্ষাৎকালে অনলাইনের মাধ্যমে নিবন্ধিত বিভিন্ন শ্রেণি ও পর্যায় থেকে আসা শিশু ও তরুণকে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat