×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঠোর নিরাপত্তার মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ

 সকল শংকাকে দূরে ঠেলে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
গর্বশেষ ২০০৮ সালের পর প্রথমবারের মত পাকিস্তান সফর করছে বাংলাদেশ। অবশ্য ২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি বিশ্বের অন্য ক্রিকেট দলগুলো। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা দলের সফর এবং আইসিসি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের জন্য চাপ থাকায় বাধ্য হয়েই পাকিস্তান সফরে বাংলাদেশ। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে চিন্তা-ভাবনা বাদ দিয়ে ক্রিকেটের প্রতি নজর রাখছে বাংলাদেশের ক্রিকেটাররা।
চার মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় তিন ম্যাচের টি-২০ সিরিজ। দ্বিতীয় দফায় ১টি টেস্ট এবং তৃতীয় দফায় ১টি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ।
তবে এখন টেস্ট ও ওয়ানডে নিয়ে চিন্তা করতে রাজি নয় বাংলাদেশ। টি-২০ সিরিজ নিয়েই বেশি মনোযোগি মাহমুদুুল্লাহর দল।
সাম্প্রতিক পারফরমেন্সের কারনে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও হারের স্বাদ রয়েছে বাংলাদেশের। এরমধ্যে ভারতকে হারানো ছিলো উল্লেখযোগ্য। অপরদিকে, পাকিস্তানের অবস্থা নাজেহাল। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে পাকিস্তান। আটটিতে হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ৯২টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৩০টিতে জয়, ৬০টিতে হারের স্বাদ পেয়েছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এক্ষেত্রে পাকিস্তানের জয়ের পাল্লা ভারী। ১৪৯টি টি-২০ ম্যাচের মধ্যে ৯০টিতে জয় ও ৫৫টিতে হেরেছে পাকিস্তান। চারটি ম্যাচ পরিত্যক্ত ও টাই হয়।
পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে থাকলেও, টানা ছয় ম্যাচের হার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান।
এই ফরম্যাটের র‌্যাংকিং-এ শীর্ষে রয়েছে পাকিস্তান। অতীতের ধারাবাহিকতায় র‌্যাংকিং-এর শীর্ষে উঠে তারা। কিন্তু বর্তমানে পাকিস্তানের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের রেটিং ২৭০, অস্ট্রেলিয়ার ২৬৯। তাই অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ১ রেটিং পেছনে পাকিস্তান। ২৬৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ইংল্যান্ড। এরপর আছে নিউজিল্যান্ড ও ভারত। নিউজিল্যান্ডের ২৬২ ও ভারতের ২৬০ রেটিং রয়েছে। বাংলাদেশ সিরিজ জিতলে সবারই পাকিস্তানকে ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে। সিরিজ জিততে পারলে বাংলাদেশের রেটিং-এ উন্নতি হবে।
টি-২০ র‌্যাংকিং-এ নবমস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে ভয়ংকর দল পাকিস্তান। অভিজ্ঞ শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ভিড়িয়েছে তারা। তবে দুর্দান্ত ফর্মে থাকারও পরও আরেক বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরকে দলে নেয়নি পাকিস্তান। যে কিনা, বাংলাদেশের জন্য সবসময়ই চিন্তার কারন থাকেন।
বাংলাদেশও তাদের সেরা দুই খেলোয়াড় মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামবে। পাকিস্তানে নিরাপত্তা শংকার কারণে সফর থেকে নিজতে গুটিয়ে রেখেছে মুশফিকুর রহিম। আর জুয়াড়ির তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব।
মুশফিক-সাকিব না থাকলেও, ‘বঙ্গবন্ধু’ বিপিএলে দুর্দান্ত পারপরমেন্সের সুবাদে সিরিজ নিয়ে আশাবাদি বাংলাদেশ। বিপিএলের ফর্ম সিরিজে প্রদর্শন করতে পারলে সাফল্য পেতে সমস্যা হবে না টাইগারদের।
বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘এই ফরম্যাটে পাকিস্তান দুর্দান্ত দল, এতে কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের পারফরমেন্সের দিকে চোখ দিলে বুঝা যাবে, আমরা দ্রæতই উন্নতি করছি। দেরিতে হলেও, এই ফরম্যাটে আমরা স্মরনীয় কিছু ম্যাচ জিতেছি। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি। শুধুমাত্র আমাদের মোমেন্টামটা ধরে রাখতে হবে এবং সঠিক সময়ে আমাদের জ্বলে উঠতে হবে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা বয়সভিত্তিক ও ঘরোয়া আসরে ভালো করেছে। বিপিএলে স্থানীয় ব্যাটসমস্যান ও বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমি বিশ্বাস করি, পাকিস্তানের সিরিজ জয়ের সামর্থ্য রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat