×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ জোরদার

চীনে ভাইরাস সংক্রমণে ৫৬ জনের মুত্যুর পর তা প্রতিরোধে পদক্ষেপ জোরদার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ভাইরাস সংক্রমণকে ‘ভয়াবহ’ হুমকি হিসেবে ঘোষণার পর রোববার তা প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের লাখ লাখ লোক ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ভাইরাসে নতুন করে ১৫ জন মারা গেছে। এ নিয়ে গোটা দেশে ভাইরাস সংক্রমণে ৫৬ জনের মুত্যু এবং প্রায় দুই হাজার লোক সংক্রমিত হয়েছে। এ ভাইরাসে উহানে বেশীরভাগ লোক মারা গেছে।এদিকে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দূরবর্তী দেশসহ প্রায় এক ডজনেরও বেশী দেশে ভাইরাস সংক্রমণ সনাক্ত করা হয়েছে।হুবেইয়ের রাজধানী উহানের রাস্তায় যানবাহন চলাচল বন্ধে রোববার থেকে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। নগরীটিতে ১ কোটি ১০ লাখ লোক বসবাস করছে।
উহানের এক হোটেল কর্মী টেলিফোনে এএফপিকে বলেন, তিনি পায়ে হেঁটে কর্মস্থলে এসেছেন,গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আজ সকাল থেকেই উহানের রাস্তা মরুভূমির মতো ফাঁকা হয়ে পড়েছে। কর্তৃপক্ষ দেশের অন্যান্য অংশে ভ্রমণ ও চলাচল বন্ধ করে দিচ্ছে।রোববার বেইজিং থেকে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং থেকে কোন বাস ছাড়ছেও না এবং প্রবেশ করতেও দেয়া হচ্ছে না। এই নগরীতে প্রায় দুই কোটি লোক বসবাস করছে।এদিকে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানে আটকে পড়া মার্কিন নাগরিকদের উদ্ধারে বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। মঙ্গলবার মার্কিন নাগরিকদের নিয়ে ফ্লাইট উহান ত্যাগ করবে এবং তাদের সানফ্রান্সিসকো নিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat