×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০১-২৬
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭শ’ থানায় চারটি করে হেল্পডেস্ক : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭শ’ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।আইজিপি আজ সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, গতবছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এরমধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।
এরআগে আইজিপি পুলিশ লাইনস মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat