×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটি নির্বাচনে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, তাদেরকে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২৯ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তাদের দায়িত্ব বণ্টন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ব্রিফিংয়ে ঢাকার বিভাগীয় কমিশনার উপস্থিত থাকবেন।
এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার।দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat