×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীদের অর্থনৈতিক কাজে যুক্ত করতে হবে : ডেপুটি স্পিকার

গৃহস্থালীর সেবামূলক কাজের ভার লাঘব করে নারীদের আরো অধিক হারে অর্থনৈতিক কাজে যুক্ত করা হলে দারিদ্রের হার কমিয়ে আনার পাশাপাশি বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।
মঙ্গলবার সংসদ ভবনে এসকেএস ও একশন এইড বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ‘গৃহস্থালির সেবামূলক কাজের স্বীকৃতি ও পুনর্বন্টনে জাতীয় সংসদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া এ কথা বলেন।নারীর অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতি, হ্রাস ও পুনর্বন্টন ছাড়া নারীর ক্ষমতায়ন বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নারীর কাজের স্বীকৃতির লক্ষ্যে নারী নীতিমালা গ্রহণ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীর জোরালো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব রাষ্ট্র চান। নারীর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলেই তিনি উইমেন এমপাওয়ারমেন্ট পুরস্কার পান। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ শুধু এশিয়াতেই নয়, পুরো বিশ্বেই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat