×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে, নতুন করে আক্রান্ত ১৭০০

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ভাইরাসে নতুন করে আরো এক হাজার ৭শ’ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নতুন করে যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তাদের ৩৭ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এ প্রদেশে সবচেয়ে বেশি মাত্রায় এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এ ভাইরাস সারা বিশ্বেই একটি উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অপর জনের মৃত্যু হয়।কমিশন জানায়, এই প্রথম তিব্বতেও এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
নতুন করে যে এক হাজার ৭শ’ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে প্রায় এক হাজার ৩২ জনই হুবেই প্রদেশের বাসিন্দা।বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্স ভাইরাসের মতো এ ভাইরাসের মহামারির ক্ষেত্রেও জোরালো পদক্ষেপ নিতে সকল সরকারকে সতর্ক করে দিয়েছে।এ ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল থেকে বুধবার কয়েকশ’ বিদেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়।ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের এক ডজনেরও বেশি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat