×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০১-৩১
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। এদিকে নতুন করে আরো দুই হাজার জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানায়। খবর এএফপি’র।
প্রাত্যহিক হাল নাগাদ তথ্যে কমিশন জানায়, এ ভাইরাসে নতুন করে ৪৩ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়ালো। এদের এক জন ছাড়া সকলেই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া হুবেই প্রদেশের বাসিন্দা। আর সেখানেই প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে।নতুন এ ভাইরাসে আক্রান্ত রোগিদের আলাদা করে রাখাতে এক সপ্তাহ আগে হুবেইয়ে নজিরবিহীন বিভিন্ন পদক্ষেপ আরোপ এবং দেশব্যাপী অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও সর্বশেষ এ মৃত্যু সংখ্যা এমন ইঙ্গিত দিচ্ছে যে সার্বিকভাবে চীনে ভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে দেশব্যাপী ৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এদের এক জন ছাড়া সকলেই হুবেইয়ের বাসিন্দা।জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে এক হাজার ৯৮২ জন আক্রান্ত হওয়ায় এ রোগির সংখ্যা বেড়ে মোট প্রায় ১০ হাজার জনে দাঁড়ালো।এদিকে এ ভাইরাসের সম্ভাব্য উপসর্গ দেখা দেয়ায় আরো এক লাখ দুই হাজার লোককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat