×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশনে কর্মরত বাংলাদেশীদের বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগের সমালোচনায় প্রধানমন্ত্রী

ঢাকার কয়েকটি বিদেশি মিশন সেখানে কর্মরত বাংলাদেশীদের সিটি করপোরেশন নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার তীব্র সমালোচনা করে একে গর্হিত কাজ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, ‘অনেক বাংলাদেশী নাগরিক এখানকার বিদেশী দূতাবাস এবং হাই কমিশনগুলোতে কাজ করছেন। এই মিশনগুলো তাদের (বাংলাদেশী) ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগে মাধ্যমে একটি গর্হিত কাজ করেছে।’
আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশীরা কিভাবে বিদেশী পর্যবেক্ষক হয়? তারা তাদের মিশনে কাজ করছেন। মিশন তাদের বিদেশী পর্যবেক্ষক হিসেবে পাঠাতে পারে না এবং তারা সঠিক কাজ করেননি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ওই সব মিশনে অনেক বৈরী মানুষ কাজ করছেন। আমি তাদেরকে চিনি। এদের কারো বাবা ১৫ আগস্ট হত্যাকা-ের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন আবার এদের মধ্যে অনেকের বাবা স্বাধীনতা বিরোধী ছিলেন।’
তিনি বলেন, ‘এদের মধ্যেই কেউ কেউ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মা-বোনের সম্ভ্রমহানী এবং এই সব জঘন্য কাজে পাকিস্তানীদের দোসরদের সহযোগিতা করেন।’
শেখ হাসিনা বলেন, তারা স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরী। মিশন তাদের নামই বিদেশী পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। আমি মনে করি এই কাজটা তারা ঠিক করেন নি।’
এ ব্যাপারে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন।
তিনি আরো বলেন, ‘ইসি রুলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে শুধুমাত্র বিদেশীরাই বিদেশী পর্যক্ষেক হতে পারবেন। কিন্তু আমি জানি না কিভাবে কমিশন বাংলাদেশীদের বিদেশী পর্যবেক্ষক হিসেবে অনুমতি দিল। বিদেশী পর্যবেক্ষক হিসেবে তাদের গ্রহণ করে নির্বাচন কমিশন ঠিক করেনি।’
শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনের তাদের ভোটকেন্দ্রগুলোতে ঢোকার ও বিদেশী পর্যবেক্ষক হিসেবে কাজ করার অনুমতি দেয়া উচিৎ হয়নি। এরা বিদেশী মিশনগুলোতে কর্মরত বাংলাদেশী নাগরিক।
তিনি আরো বলেন, ‘তারা ভোট দিতে পারেন, তবে, পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্রে থাকতে পারেন না।’

চলবে…

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat