×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মিথুন মাহফুজের ইন্তেকাল

দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ৫২ বছর। মৃত্যুকালে তিনি ১ ভাই, ২ বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মিথুন মাহফুজের প্রথম জানাজা নামাজ দুপুর সাড়ে ১২টার দিকে তার প্রিয় কর্মস্থল দৈনিক আমাদের সময় চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ যোহর তার দ্বিতীয় জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে অনুষ্ঠিত হয়। এখানে জানাজা শেষে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।এরপর সেখান থেকে মিথুনের মরদেহ উত্তরার তার বোনের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর মরদেহ নিয়ে খুলনার পাইকগাছার উদ্দেশে রওনা দেবে তার স্বজনরা। পাইকগাছায় আগামীকাল নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।ডিআরইউ স্থায়ী সদস্য মিথুন মাহফুজের মৃত্যুতে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat