×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোয় জিহাদি হামলায় প্রায় ২০ বেসামরিক নাগরিক নিহত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেনো প্রদেশের লামদামোল গ্রামে সন্দেহভাজন জিহাদিদের রাতভর হামলায় প্রায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
উত্তরাঞ্চলীয় দরি শহরের এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ওই গ্রামের প্রধান নার্স রয়েছে।
‘এ ঘটনায় ও্ই গ্রাম ও আশপাশ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, স্থানীয় এলাকাবাসীরা দেশটির মধ্য-উত্তরাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে।আরেকটি নিরাপত্তা সূত্র জানায়, জিহাদিরা কয়েকদিন আগে স্থানীয় লোকজনকে ওই এলাকা ছেড়ে যেতে বলার পর প্রতিশোধমূলক এ হামলা চালানো হলো।ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। ‘তবে একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত জটিল’ বলে উল্লেখ করেছে সূত্র ।দেশটির উত্তরাঞ্চলে একই ধরনের কয়েকটি হামলা চালানোর এক সপ্তাহ পর এ হত্যাযজ্ঞ চালানো হলো।গত ২৫ জানুয়ারি প্রতিবেশি সৌম প্রদেশের সিলগাদজি গ্রামে ভয়াবহ এক হামলায় ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat