×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে এসইউভির সাথে ডাম্পার ট্রাকের সংঘর্ষে নিহত ১০ আহত ৭

ভারতের মহারাষ্ট্রের জালগাঁ জেলায় এসইউভি বাহনের সাথে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছে। সোমবার পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর পিটিআই’র।
তিনি আরো জানান, বালু নারায়ণ চৌধুরী ও তার পরিবারের সদস্যরা মহারাষ্ট্র থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দূরে চোপড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর তাদের চিনচোল গ্রামে ফিরে আসার সময় রোববার রাত ১১টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ফয়েজপুর থানার ওই পুলিশ কর্মকর্তা জানান, বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাক ইয়াভাল তাহসিলের হিনগোলা গ্রামের কাছে চোপড়া-ফয়েজপুর সড়কে এসইউভি’র সাথে ধাক্কা খায়।তিনি জানান, এতে এসইউভিতে থাকা চৌধুরী, তার স্ত্রী ও অপর আটজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।কর্মকর্তা আরো জানান, ওই গাড়িতে থাকা অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে জালগাঁর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি জানান, হতাহতরা মুক্তাই তাহসিলের চিনচোল ও মেহুল গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat