×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকাংশ কানাডিয়ান হ্যারি ও মেগানের নিরাপত্তাব্যয় গ্রহণে অসম্মত

কানাডার অধিকাংশ নাগরিক মনে করছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের নিরাপত্তার ব্যয় বহনের প্রয়োজন তাদের দেশের নেই। এ দম্পতি বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ায় বাস করছে।
সিটিভি’র জন্যে ন্যানোস রিসার্চের করা জরিপ থেকে জানা গেছে, শতকরা ৭৭ভাগ কানাডিয়ান মনে করছে তাদের দেয়া কর ডিউক ও ডাচেস অব সাসেক্সের পেছনে ব্যয় করার দরকার নেই। কারণ তারা রানির প্রতিনিধি নন। উল্লেখ্য, কানাডায় সংসদীয় রাজতন্ত্র বিদ্যমান। ফলে রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির রাষ্ট্রীয় প্রধান।এদিকে মাত্র ১৯ শতাংশ লোক তাদের নিরাপত্তার ব্যয়ভার বহনে অংশ নেয়ায় আপত্তি জানায়নি।
আনুষ্ঠানিকভাবে রাজ পরিবার ত্যাগ করা প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তার ব্যয়ভার বহন করার বিষয় নিয়ে কানাডিয়ান সরকার এখনও তাদের কোন সিদ্ধান্ত জানায়নি। তবে এ নিয়ে আলোচনা করার বিষয়ে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat