×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ১০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন ফেরতদের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায়নি

চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।আজ সোমবার রাজধানীর মহাখালীস্থ জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন জানান, ‘রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।’
মীরজাদী সেব্রিনা বলেন, উহান থেকে আসা ৭ বাংলাদেশীকে পরীক্ষা শেষে আবারো ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে। আর আন্তঃসত্ত্বা নারীর ঝুঁকি থাকায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশীর বিমানে থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন আট জনের দেহে তাপমাত্রা বেশী থাকায় তাদের হাসপাতালে রাখা হয়।
আইইডিসিআর এর পরিচালক বলেন, তবে সিএমএইচ হাসপাতালে যিনি ছিলেন তিনি এখনো সেই হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।৩১২ জন বাংলাদেশী নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat