×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের এআই ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার : শামা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে: নুরুল ইসলাম নয়ন ঝালকাঠিতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে: পরিবেশ মন্ত্রী গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৬
  • ৭৬৭৫৬৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ঢাকায় নিজ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্য খাতের লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার পাশাপাশি এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ও কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য।

ডব্লিউএইচও’র প্রতিনিধি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) ও জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থার চলমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়ে নিবিড় সমন্বয় বজায় রাখার ব্যাপারেও তারা একমত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat