×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ায় হামলায় ২৬ জন নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতিয়াউ রাজ্যে সাম্প্রতিক হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ রাজ্যের স্থানীয় দু’টি এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের বিভিন্ন হামলায় প্রায় ১৯০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসব হামলায় অনেক লোক আহত হয় এবং এ সময় বোকোস ও ম্যানগুতে কমপক্ষে পাঁচটি সম্প্রদায় ব্যাপক হামলার শিকার হয়েছে।বিবৃতিতে বলা হয়, হামলায় কওয়াতাসে ১৪ জন, স্যাবন বার্কিতে চারজন ও চানগাত সম্প্রদায়ের একজন নিহত হয়েছে। এছাড়া হামলায় মরিশ সম্প্রদায়ের সাতজন নিহত হয়।’এতে বলা হয়, এসব হামলার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat