×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে করোনায় মৃতের সংখ্যা ৮০৩

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আরো ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রোববার দেশটিতে মৃতের সংখ্যা ৮০৩-এ পৌঁছেছে।এই সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের বৈশিক সংখ্যাকে অতিক্রম করেছে। সার্স ভাইরাসে সে সময় ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল।
হুবেই-এর স্বাস্থ্য কমিশন প্রতিদিনের আপডেটে আরো ২ হাজার ১৪৭ জন রোগী আক্রান্তের খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বর মাসে এ ভাইরাস ছড়ায়। খবর এএফপি’র।চীনের চতুর্দিকে এখন আক্রান্ত রোগীর সংখ্য ৩৬ হাজার ৬৯০ জন নিশ্চিত হওয়া গেছে।নতুন এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্য প্রাণী বিক্রির বাজার থেকে সাড়া দেশে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার বলেছে , চীনে প্রতিদিনের আপডেটে মৃতের সংখ্যা জানানো হচ্ছে, তবে অতি দ্রুত জানানোর ব্যপারে সতর্ক থাকতে হবে।মার্কিন দূতাবাস জানিয়েছে, উহানে ৬০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক বৃহস্পতিবার উহানে মারা যান। তার শরীরে এ ভাইরাস ধরা পরে।জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ৬০ বছর বয়সী এক জাপানী নাগরিক উহানে মৃত্যুবরণ করেছেন, তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।চীনের মূলভূখন্ডের বাইরে,শুধুমাত্র ফিলিপাইনে এক চীনের নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat