×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন উপকূলে ট্রলার ডুবি : ১৩ মৃতদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে সেন্টমার্টিন উপকূলের অদূরে একটি ট্রলার ডুবিতে নারী শিশুসহ ১৩ রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে এই পর্যন্ত ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলার ডুবির এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নৌ বাহিনী এবং কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, রাতের কোন এক সময়ে ট্রলারটি রোহিঙ্গাদের নিয়ে টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল। সম্ভবত অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি সাগরে ডুবে গেছে। ট্রলারে কতজন লোক ছিল এখনও জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে নৌ বাহিনী ও কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সকাল ১০টা পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৫৬ জনকে। নৌ বাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান যারা উদ্ধার হয়েছে তাদের সবাই রোহিঙ্গা। তবে তারা কোন ক্যাম্পের বাসিন্দা এখনও জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক জানিয়েছেন, সকালে সেন্টমার্টিন দ্বীপের অদূরে ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ সাগরে ট্রলার ডুবির এই ঘটনা ঘটেছে। স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পাওয়ার পর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কোস্টগার্ডের পাশাপাশি নৌ-বাহিনীর একটি জাহাজ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এই রোহিঙ্গাদের অনেকে সংঘবদ্ধ কিছু দালাল চক্রের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat