×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঙ্গপালে ক্ষতিগ্রস্ত আফ্রিকান দেশগুলোর সহায়তার আহবান জাতিসংঘের

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল পূর্ব আফ্রিকান দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণে ভয়ানক ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছেন।
মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত দেশগুলোর ১ কোটি ৩০ লাখের বেশী মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে ১ কোটি লোক পঙ্গপালের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।’লুকক জানান,এই সংকটের কারণে তিনি সম্প্রতি এক কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন,‘সহযোগিতার আহবানে দ্রুত সাড়া না দিলে এই বছরের শেষ নাগাদ আমরা ভয়াবহ সংকটের মুখে পড়বো।’পঙ্গপালের কারণে কেনিয়া,ইথিওপিয়া ও সোমালিয়ায় খাদ্য সরবরাহে ধস নেমেছে।লুকক আরো জানান, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর হিসাবে জানুয়ারি নাগাদ পঙ্গপাল মোকাবিলায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থের প্রয়োজন অথচ আছে মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat