×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমি-মাতৃভাষা ইনস্টিটিউটে পিলখানা হত্যা মামলার বাংলা রায় হস্তান্তর

পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাযজ্ঞের ঘটনায় হাইকোর্টের দেয়া বাংলা রায় বাংলা একাডেমিতে হস্তান্তর করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।বাংলা একাডেমিতে এ রায় হস্তান্তর করেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান। গতকাল সোমবার এ রায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেও হস্তান্তর করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদন্ড এবং বেসামরিক লোকসহ বিডিআরের আরও সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। চলতি বছরের ৮ জানুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন হাইকোর্ট।২৯ হাজার ৫৯ পৃষ্ঠার এ রায় দিয়েছেন বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বিশেষ বেঞ্চ।এর মধ্যে বিচারপতি মো. শওকত হোসেন ১১ হাজার ৪০৭ পৃষ্ঠা, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ১১ হাজার ৪০৮ থেকে ২৭ হাজার ৯৫৯ পৃষ্ঠা এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ২৭ হাজার ৯৬০ পৃষ্ঠা থেকে ২৯ হাজার ৫৯ পৃষ্ঠা পর্যন্ত রায় লিখেছেন।হাইকোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর মাতৃভাষা বাংলায় লেখা ১৬ হাজার ৫৫২ পৃষ্ঠার রায়ের অনুলিপি ওই দুই প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বাংলা একাডেমিতে সংরক্ষণের উদ্দেশ্যে সুপ্রিমকোর্টকে পত্র মারফত অনুরোধ করার প্রেক্ষিতে এ রায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat