×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব : ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।নাগরিক টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসাবে স্পিকার এ কথা বলেন। এসময় তিনি নাগরিক টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে।স্পিকার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নাগরিক টিভি যে ভিন্নধর্মী সংবাদ প্রচার করে আসছে তা অন্য সব গণমাধ্যমের জন্য অনুসরণযোগ্য। এ চ্যানেলটি যে অনুসন্ধানমূলক সংবাদ প্রচার করে তা সত্যিই প্রশংসনীয়। এসময় সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে নাগরিক সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মার্চ মাস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক টিভি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠান সম্প্রচারে সচেষ্ট থেকে জাতিকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে নাগরিক টিভির সকল সদস্যের প্রতি তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, বিজিএমই’র সভাপতি ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat