×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে।তিনি বলেন, ‘আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। যাতে মুজিব বর্ষ উদযাপনে যে জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে।’
ওবায়দুল কাদের আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের সম্পাদকমন্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের দোসররা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে বিরোধিতা করতে গিয়ে মুজিব বর্ষের বিরুদ্ধে বিষোদগার করছেন।সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান মিত্র ছিল ভারত। আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সেনা বাহিনীর রক্ত মিশে আছে। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগনের প্রতিনিধি হয়ে আমাদের দেশে আসছেন। ভারতসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন।তিনি বলেন, নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বিএনপির অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। মুজিব বর্ষকে সামনে রেখে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে উদযাপনের ঐতিহাসিক আয়োজন চলছে। এটা বিএনপি এবং তাদের দোসরদের সহ্য হচ্ছে না।মুজিব বর্ষ উদযাপনের নামে কোন প্রকার বাড়াবাড়ি যেন না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের নেত্রীর আদেশ। পরিমিতিবোধের মধ্য দিয়ে আমাদের মহান বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। বাড়াবাড়ির কারনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানকে ছোট করা যাবে না।এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat