×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের চেয়ে আরোগ্যের সংখ্যা বেশি

করোনা ভাইরাসে চীনের পর অন্যতম বৃহত্তম ক্ষতিগ্রস্থ দেশ দক্ষিণ কোরিয়ায় শুক্রবার প্রথম নতুন করে আক্রান্তের চেয়ে আরোগ্যের সংখ্যা বেশি পরিলক্ষিত হয়েছে। গত তিন সপ্তাহে মধ্যে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।
কোরিয়ার রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বৃহস্পতিবার মোট ১১০ জন নতুন আক্রান্ত ও ১৭৭ জনের একদিনে পুরোপুরি আরোগ্যের খবর নিশ্চিত করেছে।
সেখানে এখন মোট ৭ হাজার ৯৭৯ জন রোগী আরোগ্য লাভ করেছে।
দক্ষিণ কোরিয়ায় সার্বজনীন উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেখানে করোনা ভাইরাস পরীক্ষায় বড়ধরনের অভিযান চালানো হয়েছে।
কর্মকর্তারা জানান, উৎপত্তিস্থল দিয়াগু এবং প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াংসাং-এর পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। দক্ষিণ কোরিয়ার শতকরা ৯০ভাগ করোনায় আক্রান্ত রোগী এই দুই অঞ্চলের বাসিন্দা।
দিয়াগু পরিস্থিতি মোকাবেলার নেতৃত্ব প্রদানকারি প্রধানমন্ত্রী চুং সাই-ক্যুন, সরকারকে ‘কোনো প্রকার আত্মতুষ্টির সুযোগ নেই’ বলে সতর্কতা জানান।
সরকার প্রতিদিন সকালে আগের দিন কতজন রোগী সনাক্ত হয়েছে তার ঘোষণা দেন। সম্প্রতি মার্চের গোড়ার দিকে পরিসংখ্যান ৫/৬ শ-এর নীচে থাকায় এই ভাইরাস নিয়ন্ত্রিণে আশার সঞ্চার করছে।
কেসিডিসি ঘোষণা দিয়েছে নতুন আক্রান্তের সংখ্যা ১১০ যা ২১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সংখ্যায় সবচেয়ে কম ।
এদিকে, সেখানে নতুন আরেক জনের মৃত্যুতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat