×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২৪

 জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার সময় জানিয়েছে, ওসাকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছে এবং হিয়োগো, ওয়াকাইয়ামা ও ইবারাকি অঞ্চলে নতুন করে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯২৪ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাপানে নিউমোনিয়াজনিত এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপÿের দেয়া পরিসংখ্যান অনুযায়ী জাপানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯২৪ জনের মধ্যে সবচেয়ে বেশি দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলের বাসিন্দা। সেখানে এ ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা ১৫৪। এরপরই জাপানের আইচি অঞ্চলে ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া ওসাকায় ১১৭, টোকিওতে ১১১, হিয়োগোতে ৯২ ও কানাদগাওয়া অঞ্চলে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে বর্তমানে ৬০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় মোট ৭১৮ জনকে বিভিন হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat