×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদেশ ফেরত, করোনার লক্ষণযুক্ত ও জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ব্যক্তিকে মসজিদে গমন পরিহারের পরামর্শ

 করোনা ভাইরাস থেকে নাগরিকদের নিরাপদ রাখার লক্ষ্যে বিদেশ ফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মসজিদে গমন ও জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
একই সাথে দেশের সকল মসজিদে আগামীকাল শুক্রবার জুমার খুতবায় এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমামদের বিশেষভাবে অনুরোধও জানিয়েছে ফাউন্ডেশন।
আজ ইফা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ ও অনুরোধ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে প্রতিদিনই মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সংকুচিত করা হয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পটভূমিতে করোনা ভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণমুসল্লীসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশ ফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সংস্পর্শে এসেছেন এমন সকলকেই কোয়ারেন্টাইন সময় শেষ না হওয়া পর্যন্ত মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বর্তমান অবস্থায় কোন ধর্মীয় সমাবেশ আয়োজন না করার জন্যও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
এ বিষয়টি দেশের সকল মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমাম সাহেবগণকে বিশেষভাবে অনুরোধ করেছে ইফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat