×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে কারাগার থেকে আসামী আদালতে হাজির না করতে নির্দেশ

দেশের অধস্তন আদালতসমূহে কারাবন্দি-আসামীদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আসামী আদালত কক্ষে হাজির না করতে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ বিষয় বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত ( কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে কারাগার হতে কারাবন্দি-আসামীদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায়, জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি-আসামীদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনো ভাবে আদালত কক্ষে হাজির করা যাবে না। কারাবন্দি-আসামীদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মূলতবি করতে হবে। ”
“এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালতসমূহে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি-আসামীদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat