×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ১০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় আরও একজনের মৃত্যু : মোট আক্রান্ত ২৪ জন

 দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।
এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে করোনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭৩ বছর। তিনি অন্যান্য নানা রোগেও ভুগছিলেন। এই নিয়ে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) আছেন প্রায় ৫০ জন। দেশের জেলা উপজেলায় ১৪ হাজার বাড়িতে সঙ্গরোধে আছেন।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) টিম নিয়ে আসা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা প্রতিরোধে আমরা গত দুই মাস যাবত কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) নিয়ে আসা হবে।
করোনা চিকিৎসায় দেশব্যাপী প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে ৪০০ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হবে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে প্লেন আসা যাওয়া বন্ধ হয়েছে। সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করেছি। আর মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম আমাদের হাতে এসেছে। আমরা চীনে অর্ডার দিয়েছি। এসব সরঞ্জাম প্লেনে আসবে।
বিয়ে, ধর্মীয় সভা সমাবেশ বন্ধ করারও অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, আপনারা এখন বিয়ে, সামাজিক-ধর্মীয় সভা সমাবেশ বন্ধ রাখুন। এছাড়া অনেকে বিদেশ থেকে এসে আত্মগোপন করে আছেন। আপনাদের পরিবারকে বাঁচাতে হলেও এটা করবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat