×
ব্রেকিং নিউজ :
সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান মাদাগাস্কার সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৫৯
  • প্রকাশিত : ২০২০-০৩-২২
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক্তার-নার্সদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ

করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে করোনায় প্রতিরোধে কি কি উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছেন আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে ।
বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়টি জানান।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি), ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে কমিটিতে রাখতে বলা হয়েছে। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত হাইকোর্টে রিট দায়ের করেছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের (এইচআরপিবি)। সংগঠনটির পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়াসহ তিন আইনজীবী রিটটি দায়ের করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মঞ্জিল মোরশেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat