×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাজের যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে সংস্থার প্রধানদের নৌ-প্রতিমন্ত্রীর নির্দেশ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনার মতো এ সংকটময় মুহূর্তে কেউ যেন কোন অজুহাত দেখিয়ে কাজে বিঘ্ন ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দপ্তর ও সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন।
তিনি করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সকলকে মেনে চলার আহবান জানান।
প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে নিজ অফিস থেকে মন্ত্রণালয়ের অধিনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনার সময় এ নির্দেশনা দেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে দপ্তর ও সংস্থা প্রধানগণ তাদের কাজের সাথে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় জড়িত বলে উল্লেখ করনে।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা, একে বিবেচনায় নিয়ে সামনের সময়গুলোতে কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতিতে করণীয় এবং চলমান কার্যক্রম অব্যাহত রাখতে দপ্তর ও সংস্থার ভূমিকার বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির জন্য দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে সুপারিশ চাওয়া হয়েছে। সুপারিশের আলোকে একটি এসওপি তৈরি করে সংস্থার কাজগুলো সম্পন্ন করা হবে। দপ্তর ও সংস্থা প্রধানগণ ই-মেইলের মাধ্যমে তাদের সুপারিশ পাঠাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat