×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাতিল হতে পারে অলিম্পিক : জাপানের প্রধানমন্ত্রী

অবশেষে নিজের অনড় অবস্থান থেকে কিছুটা হলেও সড়ে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও নিজ দেশে অলিম্পিক গেমস আয়োজনে একটুও পিছপা হননি জাপানীজ এই প্রধানমন্ত্রী। কিন্তু বিশে^র প্রায় সকল দেশ থেকেই একের পর এক আপত্তির জেড়ে অবশেষে শিনজো আবে আজ বলেছেন ‘পরিস্থিতি একেবারেই অনুকুলে না থাকলে গেমস হয়তবা পিছিয়ে যেতে পারে।’
সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষনে শিনজো আবে বলেছেন, ‘জাপান এখনো গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ক্রীড়াবিদদের কথা বিবেচনা করে যদি কোন ধরনের বাঁধা আসে তখন গেমস পিছিয়ে দেবার সিদ্ধান্ত আসতে পারে।’
এই প্রথমবারের মত জাপানের এই শীর্ষ কর্তা আগামী ২৪ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হবার ব্যপারে শঙ্কা প্রকাশ করলেন। বিশ^জুড়ে করোনাভাইরাসে ভয়াবহতা ক্রমেই বেড়ে যাওয়ায় তিনি এই স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছেন।
আগেরদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও গেমস আয়োজনের ব্যপারে তাদের অনড় অবস্থান থেকে সড়ে আসার ইঙ্গিত দিয়েছে। আইওসি অবশ্য গেমস পেছানোর জন্য আরো চার মাস অপেক্ষা করার পক্ষে মত দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat