×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

জেলার চৌদ্দগ্রামে আজ সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মৃতরা হলেন,চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে পেয়ার আহাম্মদ (৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাহার (৪৫)। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ দুর্রঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক নয়টায় পেয়ার আহাম্মদ তাঁর সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী বাহারকে নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat