×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-২৬
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিদেশে থাকা মার্কিন সৈন্যের চলাচল বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বুধবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধের প্রচেষ্টায় বিদেশে থাকা মার্কিন সৈন্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের চলাচল ৬০ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। খবর এএফপির।
এই পদক্ষেপের আওতায় আগামী দুইমাসের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ৯০ হাজার সদস্যের মোতায়েন বা পুন:মোতায়েন বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদেশে যুক্তরাষ্ট্রের সরকারি সদস্যদের সাথে থাকা পরিবারের সদস্যদের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, তালেবানের সাথে গত ২৯ ফেব্রূয়ারী করা শান্তি চুক্তির শর্ত অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে প্রায় ৪ হাজার মার্কিন সৈন্য তুলে নেয়ার যে কথা বলা হয় পেন্টাগনের এমন পদক্ষেপ সে ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাসে প্রতিরক্ষা বিভাগের একজন ঠিকাদারের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat