×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো

যুক্তরাষ্ট্রে যেদিন করোনায় মৃত্যু সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো ঠিক সেদিনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ও ইউএস ওপেন টেনিস টুর্ণামেন্ট ভবনে প্রস্তুত করা হলো জরুরি হাসপাতাল।
ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছে প্রায় এক হাজার লোক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘দেশের জন্যে খুবই বেদনাদায়ক আরো দু’সপ্তাহ অপেক্ষা করছে।’
যদিও ইতোমধ্যে আমেরিকার বাণিজ্যিক রাজধানী এই নিউইয়র্কে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তাই ম্যানহাটনের আইকনিক পার্কে ৬৪ শয্যা ও ১০টি ভেন্টিলেটার সহযোগে কয়েক ডজন তাঁবু স্থাপন করা হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির হিসেব মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৮,১৭২ জনে এবং মারা গেছে ৩,৮৭৩ জন। মৃতের এ সংখ্যা চীনের চেয়েও বেশি।
এদিকে মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার এনবিসিকে হাসপাতালে স্থান সংকুলান নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই পরিস্থিতি আমরা কল্পনাও করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat