×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-০১
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবজাতি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে : জাতিসংঘ মহাসচিব

 অভূতপূর্ব লকডাউন সত্ত্বেও করোনাভাইরাস মহামারীতে বুধবার বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন,দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবজাতি সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মুত্যুর সংখ্যা সবচেয়ে বৃদ্ধি পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আরো কয়েক সপ্তাহ বেদনাদায়ক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রস্তুত থাকতে বলায় জাতিসংঘ প্রধান এ সতর্ক পরিস্থিতির কথা উল্লেখ করেন।
জন হপকিনস ইউনিভার্সিটির নিয়মিত রিপোর্টে মৃত্যুর সংখ্যা বুধবার ৪,০০০ ছাড়িয়ে গেছে যা গত শনিবারের ২০১০ থেকে দ্বিগুণ।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকারগুলো লকডাউন ঘোষণা করায় বিশ্বের অর্ধেক লোক এখন ঘরে অবস্থান করছে। বিশ্বে এ পর্যন্ত ৮৪০,০০০ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে করোনাভাইরাসকে প্লেগ মহামারীর সঙ্গে তুলনা করে বলেন,‘এটি খুবই বেদনাদায়ক,আরো দুই সপ্তাহ বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘প্রত্যেক আমেরিকানকে সামনের কঠিন দিনগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে।’
আমেরিকায় মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছে, এ পর্যন্ত প্রায় ১৮৯,০০০ লোক আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়েছে।
জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্টে বলা হয়,মঙ্গলবার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।
ট্রাম্পের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্যরা বলেছেন,আগামী মাসগুলোতে করোনায় মৃতের সংখ্যা ১০০,০০০ থেকে ২৪০,০০০ দাঁড়াতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat