×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকট কালীন সময়ে পারস্পরিক দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ।
আজ সোমবার তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সব স্তরের জনগণকে আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানাবো, এই মানবিক বিপর্যয়ের সময়ে এক প্লাট ফরমে দাঁড়িয়ে অসহায় মানুষদের সহযোগিতা করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষিত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, সেটা ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যেকোনও পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে বিএনপির প্রস্তাব উত্থাপনটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। ঠিক তেমনিভাবে প্যাকেজ ঘোষণার পর মির্জা ফখরুলের অগোছালো মন্তব্য ছিল চিরায়ত মিথ্যাচারে ভরপুর।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে-বিদেশে যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ প্রেক্ষিতে গণপরিবহনও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন, কাভার্ডভ্যান, ট্রাক চলাচল করবে, পণ্যবাহী পরিবহনে কোনোভাবেই জনগণ চলাচল করতে পারবে না।
এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat