×
ব্রেকিং নিউজ :
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ : প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া প্রতিরোধে আলোচনা সভা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৪-১৫
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল মামুন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।
আজ বুধবার সকালে তিনি উত্তরায় র‌্যাব সদর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার আজ দুপুরে বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব এর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতিপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat